চট্টগ্রাম | শনিবার, ১৪ই মার্চ ২০২৬
Raida It News

হাটহাজারীতে আরএসসি প্রপার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু



হাটহাজারীতে আরএসসি প্রপার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু


হাটহাজারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর.এস.সি প্রপার্টি জায়গা-জমি ক্রয়-বিক্রয় কমিশন এজেন্সি। জমি ও বিল্ডিং কেনাবেচার ক্ষেত্রে নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা প্রদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

আরএসসি চেয়ারম্যান মো. রফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এমএ শুক্কুর মেম্বার।

আরএসসির ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুর রাশেদ ও তাজউদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী নুরু, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সদস্য মো. মহিউদ্দিন, আবু তাহের ছিদ্দিক, মো. রাজু, কাউছার জাহেদ, মো. তৈয়ব প্রমুখ।

বক্তারা বলেন, হাটহাজারী ও আশপাশের এলাকায় জমি, ফ্ল্যাট, বিল্ডিং ও বাণিজ্যিক স্থাপনা ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে ক্রেতা-বিক